ক্রয়-বিক্রয় :কেনা-বেচার দেশীয় অনলাইন সাইট

by razu007 on July 18, 2011

ক্রয়-বিক্রয় সম্পূর্ণ দেশীয় একটি ওয়েব সাইট যার মাধ্যমে ঘরে বসেই আপনি যে কোন নতুন বা পুরাতন পণ্য ক্রয় বা বিক্রয় করতে পারবেন এবং সম্পূর্ণ নিরাপদে ।ক্রয়-বিক্রয় ওয়েব সাইটটি system solution এর অঙ্গপ্রতিষ্ঠান যা ২০০৮ সাল থেকে সম্পূর্ণ বিশ্বস্ততার সহিত পরিচালিত হয়ে আসছে ।এখানে Car বা Laptop থেকে শুরু করে ফুল, ফার্ণিচার সহ যে কোন নতুন বা পুরাতন পণ্য আপনি সম্পূর্ণ বিনা খরচে ক্রয়-বিক্রয় করতে পারবেন।ক্রয়-বিক্রয় বাংলাদেশের সবগুলো জেলা সাপোর্ট করে। আপনি দেশের যে কোন স্হান থেকে ক্রয়-বিক্রয় করতে পারবেন ।

kroy-bikroy home page
যেভাবে শুরু করবেন –
সবকিছুর আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে । ক্রেতা বা বিক্রেতা উভয়ের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি একই ।আপনার লোকেশন,ইউজার নেম, পাসওয়ার্ড,ই-মেইল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।

বিক্রয় পদ্ধতি –
খুব সহজেই আপনি আপনার পণ্য বিক্রয়ের জন্য সাইটে যোগ করতে পারেন ।আপনার এ্যাকাউন্টে লগইন করে বাম সাইটের মেনু থেকে “Add Products” নির্বাচন করুন ।এবার আপনার এবং আপনার পণ্যের বিস্তারিত তথ্য দিয়ে সাবমিট করুন । আপনার পণ্যের বিজ্ঞপ্তি কতদিন সাইটে থাকবে সেটা অব্যশই নির্বাচন করবেন ।

ক্রয় পদ্ধতি –
আপনি যখন কোন পণ্য ক্রয় করবেন এটা আপনি বিভিন্নভাবে খুজে বের করতে পারেন ।জেলার নাম সিলেক্ট করে আপনার কাঙ্খিত পণ্য খুজে বের করতে পারেন অথবা ক্যাটাগরি থেকে নির্বাচন করতে পারেন ।আপনি যদি কম্পিউটার কিনতে চান তাহলে বামপাশে থাকা ক্যাটাগরি থেকে কম্পিউটার নির্বাচন করুন । ক্যাটাগরি থেকে সার্চ দিয়ে পণ্য খুজে বের করা সবচেয়ে সহজ ।

সুবিধাসমূহ –
সম্পূর্ণ বিনা খরচে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন।
ক্রয় বা বিক্রয়ের জন্য কোন প্রকার সার্ভিস চার্জ রাখা হয় না ।
ক্রেতা-বিক্রেতা সরাসরি নিজেদের মধ্যে যোগাযোগ করে পণ্য ক্রয় বা বিক্রয় করতে পারেন ।
প্রায় সব ধরনের নতুন-পুরাতণ পণ্য এ সাইটে পাওয়া যায় ।
ক্রয়-বিক্রয় পদ্ধতি একেবারে সহজ ।
সম্পূর্ণ দেশীয় এবং বিশ্বস্ত সাইট ।

ক্রয়-বিক্রয় সাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন – http://www.kroybikroy.com

পোষ্টটি লিখেছেন: razu007

এই ব্লগে 2 টি পোষ্ট লিখেছেন .

Previous post:

Next post: