K9 ওয়েব সুরক্ষা

by mrporag on June 20, 2011

ইন্টারনেট জগতটা সবকিছুর জন্যই উন্মুক্ত। কিন্তু এমনও অনেক সময় আসে যখন এই উন্মুক্ত জগতটার কিছু অংশ বর্জনের প্রয়োজন দেখা দেয়। সেইটা নিজের প্রয়োজনেই হোক, পরিবারের অপ্রাপ্তবয়স্ক সদস্যের জন্যই হোক আর প্রতিষ্ঠানের মূল্যবান সময় বাঁচাবার খাতিরেই হোক ওয়েব কে সুরক্ষিত করতে হয়। আর যখন এই বর্জনের প্রয়োজন দেখা দেয় তখন সমস্যায় পড়তে হয় উপায় নিয়ে। অনেকেই হয়ত একটি সহজ, সুন্দর এবং সহজলভ্য উপায় খুজবেন। আর তাই আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য ওয়েব সুরক্ষার একটি সহজ, সুন্দর এবং সহজলভ্য উপায় নিয়ে আমার এই পোস্ট। ওয়েব সুরক্ষার সবচেয়ে সহজ এবং সহজলভ্য উপায় হচ্ছে সফটওয়্যার। আর সব চেয়ে সহজ, সুন্দর এবং সহজলভ্য সফটওয়্যার হচ্ছে কে-৯(K9)।

সফটওয়্যারটি ডাউনলোডের জন্য যেতে হবে এই ওয়েবসাইটে। এরপর অপারেটিং সিস্টেম বেছে নিতে হবে। উইন্ডোজ অথবা ম্যাক। আমরা সাধারনত উইন্ডোজ ব্যাবহার করে থাকি, সুতরাং প্রথম টি বেছে নিতে হবে।


মাত্র ২.৮৯ এমবি এর সফটওয়্যার। এরপর শুরু করুন ডাউনলোড করা। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন।


Next > Next click করে সফটওয়্যারটি ইন্সটল করতে হবে। ঠিক যেমন ছবিতে দেয়া আছে। সফটওয়্যার টি ইন্সটল হয়ে গেলে প্রয়োজন পড়বে License এর। আর এর জন্য আপনাকে ঠিক একই ঠিকানায় গিয়ে নিজের নাম এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে ।

এর মাধ্যমে একটি ফ্রি License পাওয়া যাবে। এরপর সেইটা যায়গা মতো বসিয়ে দিলেই হয়ে গেল আপনার নিজের ওয়েব সুরক্ষিত রাখার মোক্ষম অস্ত্র তৈরি। এরপর programs এ গিয়ে কে-৯ এ ক্লিক করতে হবে।ক্লিক করতেই অনলাইনে নিজের ওয়েবপেজ এ নিয়ে যাবে আপনাকে কে-৯, সেখানে আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করতে পারবেন, আরো অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো ব্যাবহারে আপনি একটা সুরক্ষিত ওয়েব পাবেন। নিজের ইচ্ছা মতো পরিবর্তন নিয়ে আসতে পারবেন আপনি এই সফটওয়্যার ব্যাবহার করে।

সফটওয়্যার টি ব্যাবহারের মাধ্যমে আপনি পাবেন আপনার পরিবারের ছোট-বড় সকলের ব্যাবহার উপযোগী ওয়েবসাইট। আর যদি আপনি নিজের প্রতিষ্ঠানে ব্যাবহার করেন, তাহলে আর চিন্তা করা লাগবে না, আপনার কর্মচারীরা অন্য কোন ওয়েবসাইট এ অযথা সময় নষ্ট করতে পারবে না। আর সন্তান বা বাড়ির সর্ব কনিষ্ঠ সদস্যটিও কোন রকম আশঙ্কা ছাড়াই স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে। তবে আর দেরি কেন ? ডাউনলোড করুন এবং ইন্সটল করে ব্যাবহার শুরু করুন সুরক্ষিত ওয়েব।

পোষ্টটি লিখেছেন: mrporag

এই ব্লগে 2 টি পোষ্ট লিখেছেন .

{ 1 comment… read it below or add one }

1 Masumul Haque June 20, 2011 at 10:11 am

আরো একটু বিস্তারিত লিখলে ভাল হত। এই যেমুন ধরুন যে কেউ চাইলে যেমন নিদৃষ্ট কোন কেটাগরির ওয়েব সাইট বন্ধ করে রাখতে পারবে আবার নিদৃষ্ট কোন একটি সাইট বন্ধ করেও রাখতে পারবে। আবার যে কোন ধরনের কিওয়ার্ডও বন্ধ করে রাখা যাবে।লিখাটি সুন্দর হয়েছে আমা করি ভবিষতে আরো সুন্দর লেখা পাওয়া যাবে।

Previous post:

Next post: